ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

চিনির দাম কমিয়ে এবার করেছে বাণিজ্য মন্ত্রণালয়

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩
  • ২২৯ Time View

চিনির দাম কমিয়ে এবার পরিশোধিত খোলা চিনি কেজিপ্রতি ১০৪ টাকা ও পরিশোধিত প্যাকেটজাত চিনি ১০৯ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। নতুন এ দাম আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের যুগ্ম নিয়ন্ত্রক মোছা. শামীমা আকতার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ সংক্রান্ত টাস্কফোর্সের গত ১৯ মার্চ অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশনের (বিএসআরএ) ২৭ মার্চের আবেদন পর্যালোচনায় বাংলাদেশ ট্রেড অ‌্যান্ড ট‌্যারিফ কমিশনের সুপারিশ অনুযায়ী পরিশোধিত চিনির সর্বোচ্চ খুচরা মূল্য সমন্বয় করা হলো। নতুন এ দাম আগামী শনিবার (৮ এপ্রিল) থেকে কার্যকর হবে।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আজকের বাজারদরের তালিকায় দেখা গেছে, ঢাকার বাজারে এখন প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১১২ টাকা থেকে ১১৫ টাকা। তবে বাজার ঘুরে দেখা গেছে, খোলা চিনি কেজিপ্রতি ১২০ টাকা এবং প্যাকেটজাত চিনি ১১২ থেকে ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

জানা গেছে, নিয়ন্ত্রিত সরবরাহের কারণে দেশের বাজারে কয়েক মাস বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি। সমস্যা সমাধানে বাজার স্বাভাবিক করতে শুল্ক কমানোর সুপারিশ করে গত জানুয়ারিতে এনবিআরকে চিঠি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরপরই এনবিআর শুল্ক কমানোর উদ্যোগ নেয়। এনবিআর চিনি আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশে নামিয়েছে। একই সঙ্গে প্রতি টন অপরিশোধিত চিনি আমদানিতে ৩ হাজার টাকা এবং পরিশোধিত চিনিতে ৬ হাজার টাকা আমদানি শুল্ক প্রত্যাহার করেছে। এ সুবিধা আগামী ৩০ মে পর্যন্ত বলবৎ থাকবে।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

চিনির দাম কমিয়ে এবার করেছে বাণিজ্য মন্ত্রণালয়

Update Time : ০৫:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ এপ্রিল ২০২৩