ঢাকা ০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম

চিলিতে দাবানলে প্রাণহানি বেড়ে ৯৯, জরুরি অবস্থা জারি

চিলির উপকূলীয় ভালপারাইসো অঞ্চলে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক জরুরি অবস্থা জারির ঘোষণায় বলেন, দাবানল পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সবরকমের সহায়তা প্রদান করা হবে। স্বাস্থ্য বিষয়ক সতর্কতাও জারি করেছে সরকার। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের।

এটি চিলির স্মরণকালের ইতিহাসে সবচেয়ে মারাত্মক দাবানল বলে মনে করা হচ্ছে। পুড়ে ছাই হয়ে গেছে বহু ঘরবাড়ি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার। শহরটির মেয়র জানিয়েছেন, দাবানলে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের অনেকেই গ্রীষ্মের ছুটিতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে এসেছিলেন।

মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষ বাস করে। দাবানল ছড়িয়ে পড়ার পর দমকলকর্মীরা হেলিকপ্টার এবং ট্রাক ব্যবহার করে আগুন নেভানোর কাজ করছেন। উদ্ধারকারী দলগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর জন্য চেষ্টা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Tag :

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চিলিতে দাবানলে প্রাণহানি বেড়ে ৯৯, জরুরি অবস্থা জারি

Update Time : ০২:৫০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪