ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চীনা ওষুধ ইজিয়াও এর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতি বছর কমপক্ষে ৫৯ লাখ গাধা হত্যা করা হচ্ছে

প্রতি বছর লাখ লাখ গাধা হত্যা করা হচ্ছে। নিরীহ এ প্রাণীটির চামড়ার নিচে থাকা এক ধরনের পিচ্ছিল জেলাটিনই এগুলোর প্রাণহানির একমাত্র কারণ।

পাচারকারীরা প্রতিবছর আফ্রিকা থেকে লাখ লাখ গাধা হত্যা করে এ জেলাটিন ও চামড়া সংগ্রহ করে চীনে পাঠাচ্ছে।

চীনে গাধার চামড়ার নিচের এ জেলাটিন দিয়ে তৈরি হয় এক ধরনের দামি ও ঐতিহ্যবাহী ওষুধ। এ ওষুধের চাহিদা দেশটিতে অনেক বেশি। একে ইজিয়াও বলা হয়।

গোটা বিশ্বে ৫ কোটি ৩০ লাখেরও বেশি গাধা রয়েছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশ গাধার বসবাস আফ্রিকায়।

আন্তর্জাতিক পশু কল্যাণ সংস্থার জরিপ অনুসারে, ঐতিহ্যবাহী চীনা ওষুধ ইজিয়াও এর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতি বছর কমপক্ষে ৫৯ লাখ গাধা হত্যা করা হচ্ছে।

এই কারণে চীনে গাধার সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। ইজিয়াও‘র চাহিদার কথা মাথায় রেখে প্রতিবছর চীন বিপুল পরিমাণ গাধার চামড়া আমদানি করছে। আর সেদেশে চামড়া রপ্তানির সঙ্গে জড়িত রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মতো আফ্রিকার দেশগুলোও। প্রতি বছর লাখ লাখ গাধা জবাই করে এগুলোর চামড়া পাচার করা হচ্ছে।

আফ্রিকায় এ কারণে গাধার চুরির ঘটনাও বেড়ে গেছে। সাধারণত চোররা দুর্বল প্রকৃতির গাধাগুলোকে টার্গেট করে। এই ধরনের গাধা চুরি আফ্রিকায় নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

গাধার চামড়ার জেলাটিন দিয়ে তৈরি ঐতিহ্যবাহী ওষুধে সৌন্দর্য-বর্ধক এবং তারুণ্য ধরে রাখার মতো বৈশিষ্ট্য রয়েছে বলে বিশ্বাস করা হয়।

জেলাটিন বের করার জন্য প্রধমে গাধার চামড়া সিদ্ধ করার পর বিভিন্ন প্রক্রিয়ায় তা পাউডার, টেবলেট বা তরল ভাবে খাবার উপযোগী করা হয়।

আর প্রতিনিয়ত এ ওষুধের চাহিদা বেড়েই চলেছে। ইজিয়াও শিল্পে সরবরাহ করতে ঠিক কতগুলো গাধা হত্যা করা হয় তার সঠিক চিত্র পাওয়া খুব কঠিন। তবে ধারণা করা হচ্ছে এমনটাই চলতে থাকলে আগামীতে গাধা বিলুপ্তির পথে এগোতে পাড়ে।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

চীনা ওষুধ ইজিয়াও এর ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতি বছর কমপক্ষে ৫৯ লাখ গাধা হত্যা করা হচ্ছে

Update Time : ১০:৫১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪