ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫ শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

চীনের হুনান প্রদেশের একটি ৪২ তলা ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড

চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের রাজধানী চাঙ্গশা শহরের কেন্দ্রস্থলে একটি ৪২ তলা ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
২০০ মিটারেরও বেশি উচ্চতার রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কোম্পানি চায়না টেলিকমের ভবনটির কয়েক ডজন তলায় ‘ভয়াবহ আগুন’ ছড়িয়ে পড়েছে। আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডুলি উঠছে বলে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে।
সিসিটিভি আরও জানায়, দমকলবাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থলে ৩৬টি ফায়ার ট্রাক এবং ২৮০জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।
সিসিটিভির প্রকাশ করা ওই  ঘটনার একটি ছবিতে দেখা গেছে, ভবনের মধ্য দিয়ে কমলা রঙের শিখা দেখা যাচ্ছে, কালো ধোঁয়া আকাশে উড়ছে।
একটি স্থানীয় সংবাদ মাধ্যমের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে টাওয়ারের বাইরের অংশটি কালো হয়ে গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিভিয়ে ফেলা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে হুনানের দমকল বিভাগ জানিয়েছে।
Tag :

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

চীনের হুনান প্রদেশের একটি ৪২ তলা ভবনে বড় ধরনের অগ্নিকাণ্ড

Update Time : ০১:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২