ঢাকা ০৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬

চীনে ফের ছড়িয়ে পড়েছে এইচএমপিভি নামে নতুন প্রাণঘাতী ভাইরাস, মহামারির শঙ্কা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • ১৩৫ Time View

কোভিড-১৯ এর ভয়াবহতা পাঁচ বছর পরেও এখনো ভুলতে পারেনি বিশ্ব। এরই মধ্যে নতুন করে ছড়িয়ে পড়েছে ‘হিউম্যান মেটাপনিউমোভাইরাস’ (এইচএমপিভি) নামে প্রাণঘাতী ভাইরাস। এদিকে কোভিডের উৎপত্তিস্থল চীনে নতুন এক সংক্রামক ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিভিন্ন প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত পোস্ট বলছে, হাসপাতাল এবং শ্মশানগুলোতে ক্রমেই চাপ বাড়ছে।

সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে, এই মেটানিউমো ভাইরাসই নয়, একই সময়ে ছড়িয়ে পড়েছে আরও বেশ কিছু ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯ এর প্রাদুর্ভাবও দেখা দিয়েছে একই সঙ্গে চীনে জরুরি অবস্থা জারি করার গুঞ্জনও ছড়িয়ে পড়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি দেশটি।

মেটানিউমো ভাইরাস সাধারণত ফ্লু-এর মতো লক্ষণ সৃষ্টি করে এবং কোভিড-১৯-এর মতো উপসর্গও দেখাতে পারে। শিশু হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং ‘সাদা ফুসফুস’ সংক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য কর্মকর্তারা নজরদারি জোরদার করছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিউমোনিয়া সংক্রান্ত অজানা কারণ শনাক্ত করতে একটি পাইলট পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করেছে। শীতকালে শ্বাসতন্ত্রজনিত রোগ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই নতুন ব্যবস্থা অজানা রোগের ক্ষেত্রে আগাম প্রস্তুতি নিতে সহায়ক হবে।

চীনের জাতীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ প্রশাসন জানিয়েছে, নতুন সনাক্তকরণ পদ্ধতি পরীক্ষাগারগুলোকে রিপোর্ট করতে এবং রোগ নিয়ন্ত্রণ সংস্থাগুলোকে তা যাচাই ও মোকাবিলা করার সুযোগ দেবে। ডিসেম্বরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত, তীব্র শ্বাসতন্ত্র রোগে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে একটি সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

সূত্র: এনডিটিভি

Tag :

ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

চীনে ফের ছড়িয়ে পড়েছে এইচএমপিভি নামে নতুন প্রাণঘাতী ভাইরাস, মহামারির শঙ্কা

Update Time : ০৬:০১:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫