ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চীনে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে

চীনের সিচুয়ান প্রদেশের পার্বত্য এলাকায় ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। রোববার দেশটি রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সিসিটিভি বলছে, রোববার সকালের দিকে সিচুয়ানের দক্ষিণের লেশান শহরের কাছের পার্বত্য এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সকাল ৬টার দিকের এই ভূমিধসে ১৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

দেশটির রাষ্ট্রায়ত্ত এই সংবাদমাধ্যম বলছে, ভূমিধসের স্থানে ১৮০ জনের বেশি উদ্ধারকারী কর্মী মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে এখনও তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে।

ভূমিধসের দুদিন আগে থেকেই লেশান শহরে ভারী বৃষ্টিপাত চলছে বলে দেশটির আবহাওয়া ট্র্যাকিং তথ্যে জানা গেছে। সূত্র:এবিসি নিউজ

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

চীনে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে

Update Time : ০৬:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩