ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

ছেলেকে বোঝান, পুরো দেশ কৃতজ্ঞ থাকবে: মোদির মা’কে কৃষকের চিঠি

ভারতে বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারে সরকারের পক্ষ থেকে সাড়া না পেয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদিকে একটি খোলা চিঠি লিখেছেন পাঞ্জাবের এক কৃষক। সেখানে কৃষকদের দুঃখ-কষ্টের কথা উল্লেখ করে অনুরোধ জানিয়েছেন, হীরাবেন যেন কৃষি আইন প্রত্যাহার করার জন্য ছেলেকে বোঝান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ভারতের কৃষকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদিকে বারংবার কেন্দ্রের আরোপিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের অনুরোধ করা হলেও কোনও সুরাহা মেলেনি। প্রায় দু’মাস ধরে দিল্লির প্রবল ঠান্ডার মাঝেই আইন প্রত্যাহারের দাবিতে পথে অবস্থান করছেন দেশটির বিভিন্ন প্রান্তের কৃষকরা। কেন্দ্রের সঙ্গে ১১ বার বৈঠক হলেও সেখানে আইন প্রত্যাহার নয়, স্থগিত রাখার প্রস্তাবই দেওয়া হয়েছে। এমন অবস্থায় এবার প্রধানমন্ত্রীর মায়ের দারস্থ হলেন আন্দোলনকারী কৃষক।

হীরাবেন মোদিকে চিঠিটি লিখেছেন পাঞ্জাবের ফিরোজপুর জেলার বাসিন্দা হরপ্রীত সিং। তাতে নিজেদের দুঃখ দুর্দশার কথাই তুলে ধরেছেন তিনি। একইসঙ্গে অনুরোধ করেছেন, হীরাবেন যেন নিজের ছেলেকে আইন প্রত্যাহারের কথাটি বুঝিয়ে বলেন। চিঠিতে হরপ্রীত সিং লেখেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে এই চিঠিটি লিখছি। আপনি নিশ্চয়ই জানেন, যারা সমগ্র দেশের খাবার সংস্থান করেন, সেই অন্নদাতারাই প্রবল শীতের মধ্যেও দিল্লির সড়কে শুতে বাধ্য হচ্ছেন কৃষি আইনের কারণে। এদের মধ্যে ৯০-৯৫ বছরের বৃদ্ধরা যেমন রয়েছেন, তেমনই শিশু ও নারীরাও রয়েছেন। প্রবল ঠান্ডায় তারা অসুস্থ হয়ে পড়ছেন, কয়েকজন মারাও গিয়েছেন। আমাদের সকলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি।”

তিনি দাবি করেন, “আম্বানি, আদানিসহ কয়েকজন কর্পোরেটের স্বার্থসিদ্ধির জন্য পাস করা এই তিনটি কৃষি আইনের কারণেই দিল্লি সীমান্তে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করা হচ্ছে।”

চিঠির শেষে হরপ্রীত লেখেন, “আমি অনেক আশা নিয়ে আপনাকে এই চিঠিটি লিখছি। আপনার ছেলে নরেন্দ্র মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রী। তিনি যে কৃষি আইনটি পাস করেছেন, তা প্রত্যাহার করার ক্ষমতাও রয়েছে তার। আমি মনে করি, সকলের অনুরোধ খারিজ করলেও কেউ নিজের মায়ের অনুরোধ ফেলতে পারেন না। একমাত্র মা-ই তার সন্তানকে আদেশ দিতে পারেন। আপনি যদি প্রধানমন্ত্রীকে এই নির্দেশ দেন, তবে গোটা দেশ আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে।”

চিঠির লেখক হরপ্রীত সিং নিজেও গত দেড় মাস ধরে দিল্লি সীমান্তে আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন। কদিন আগে সিমলায় বিনা অনুমতিতে আন্দোলন করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়, যদিও কিছুক্ষণ পরেই তাকে জামিনে মুক্তিও দেওয়া হয়।

Tag :
জনপ্রিয়

শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

ছেলেকে বোঝান, পুরো দেশ কৃতজ্ঞ থাকবে: মোদির মা’কে কৃষকের চিঠি

Update Time : ১১:০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১