ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

জনপ্রিয় হলিউড অভিনেতা পল সোরভিনো মারা গেছেন

জনপ্রিয় হলিউড অভিনেতা পল সোরভিনো মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই অভিনেতা।

স্থানীয় সময় সোমবার (২৫ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার সহকারী নিল রজার জানান, প্রাকৃতিক কারণেই ইন্ডিয়ানার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পল সোরভিনো।

১৯৩৯ সাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে জন্মগ্রহণ করেছিলেন পল সোরভিনো। একটি বিজ্ঞাপন সংস্থায় কপিরাইটার হিসেবে শুরু হয়েছিল তার কর্মজীবন। বড় পর্দায় তার অভিষেক হয় ১৯৭০ সালে। এরপর কেটে গেছে প্রায় অর্ধশত বছরেরও বেশি সময়।

ক্লাসিক মব মুভি ‘গুডফেলাস’ এ গ্যাংস্টার পাওলি সিসেরোর ভূমিকায় অভিনয় করেছিলেন পল। তার অনবদ্য অভিনয় সেই সময় দর্শকদের মনে দাগ কেটেছিল। লাইট, ক্যামেরার মোহমায়ায় পার করেছেন জীবনের বেশিরভাগ সময়।

দীর্ঘ এই অভিনয় জীবনে তাকে অসংখ্য চরিত্রে দেখা গেলেও গ্যাংস্টার পাওলি সিসেরো ও পুলিশ সার্জেন্ট ফিল সেরেটা হিসেবেই বেশি জনপ্রিয় ছিলেন পল।

অস্কার বিজয়ী অভিনেত্রী মিরা সোরভিনোর (অ্যাফ্রোডাইট দ্য মাইটি) বাবা পল সোরভিনো। তিনি বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে, আর কখনও পল সোরভিনো হবে না, তিনি ছিলেন আমার জীবনের ভালোবাসা এবং পর্দা ও মঞ্চে সর্বকালের সেরা অভিনয়শিল্পীদের একজন।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

জনপ্রিয় হলিউড অভিনেতা পল সোরভিনো মারা গেছেন

Update Time : ০৬:০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২