ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে আগামী ২১ অক্টোবর থেকে অনলাইনের পাশাপাশি শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম শুরু হবে।

একইদিন ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের ক্যাম্পাসে বিকেল ৩টায় উপাচার্যের কনফারেন্স রুম থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এ সংক্রান্ত এক অফিস আদেশে শনিবার বলা হয়েছে, সরাসরি ক্লাস শুরু হওয়ার পূর্বে অবশ্যই কলেজের শ্রেণিকক্ষ, বিজ্ঞানাগারসহ পুরো ক্যাম্পাস যথাযথভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ক্লাস নেওয়ার উপযোগী করতে হবে।

সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকল্পে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ (প্রয়োজনে কলেজ টিকাদান কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ), স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিকভাবে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব রক্ষাসহ প্রয়োজনীয় পদক্ষেপ ও সচেতনতা বজায় রাখার অনুরোধ করা হয়েছে।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

শিক্ষামন্ত্রী কর্তৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম উদ্বোধন ঘোষণা করার পরপরই অধিভুক্ত কলেজসমূহের অধ্যক্ষবৃন্দকে সংশ্লিষ্ট শিক্ষক ও প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মসূচি পালনের জন্য বলা হয়েছে।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস

Update Time : ০৫:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১