ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষে

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরের রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জাপানের পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে পাবলিক ব্রডকাস্টার এনএইচকে। বার্তা সংস্থা সিএনএন এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর বিমানবন্দরের চারটি রানওয়ের একটি বন্ধ হয়ে যায়। এনএইচকের ফুটেজে তাইওয়ানের ইভা এয়ারওয়েজ ও থাই এয়ারওয়েজের দুটি উড়োজাহাজের ছবি দেখা গেছে।

এনএইচকের প্রচারিত ছবিতে দেখা যায়, তাইওয়ানের ইভা এয়ারওয়েজ (২৬১৮ টিডব্লিউ) ও থাই এয়ারওয়েজের (থাই বিকে) দুটি বিমানের সংঘর্ষ হয়েছে। এতে থাই এয়ারওয়েজের বিমানের ডানার অংশ ভেঙে গেছে। ডানার কিছু অংশ টুকরো টুকরো অবস্থায় বিমানবন্দরের রানওয়ের কাছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।

দুটি বিমানে প্রায় ৪৬০ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন।

সংঘর্ষের বিষয়ে তাৎক্ষণিকভাবে তাইওয়ানের ইভা এয়ারওয়েজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আর থাই এয়ারওয়েজ বলছে, জাপানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দরে রানওয়েতে দুটি বিমানের সংঘর্ষে

Update Time : ১১:৩৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩