ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫ শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

জাপানে আঘাত হেনেছে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নানমাদোল

জাপানে আঘাত হেনেছে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নানমাদোল। স্থানীয় সময় রবিবার (১৮ সেপ্টেম্বর) রাতে এ সুপার তাইফুন আঘাত হানে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ঘূর্ণিঝড়টি কাগোশিমা শহরের কাছে এসে পৌঁছায়।
ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২৩৪ কিলোমিটার (১৪৬ মাইল) বেগে ঝোড়ো হাওয়া বইছিল। ঘূর্ণিঝড়ের প্রভাবে  ইতোমধ্যেই দক্ষিণ-পশ্চিম কিউশু অঞ্চলের কিছু অংশে ২৪ ঘণ্টারও কম সময়ে ৫০০ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ভয়ঙ্কর এ প্রলয় থেকে বাঁচাতে জাপানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ দেশটির কাগশিমা, কুমামতো, মিয়াজাকি ও দক্ষিণ কিয়োশো থেকে ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে।
জাপানের জাতীয় আবহাওয়া অধিদপ্তর এ ঘূর্ণিঝড়কে ‘ধ্বংসাত্মক’ হিসেবে উল্লেখ করে দক্ষিণ দিকে থাকা উপকূলীয় লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য অনুরোধ জানিয়েছে৷
স্থানীয় সময় রোববার সন্ধ্যা নাগাদ কাগোশিমা অঞ্চলের প্রায় ২ লাখ বাড়ি বিদ্যুৎবিহীন ছিল।
ঝড় অতিক্রম না হওয়া পর্যন্ত ট্রেন, বিমান এবং ফেরি চালানো বাতিল করা হয়েছে।  এমনকি যেসব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের যেসব দোকান ২৪ ঘণ্টা খোলা থাকে সেগুলোও বন্ধ করে দেওয়া হয়।
Tag :

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

জাপানে আঘাত হেনেছে মহাপ্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় নানমাদোল

Update Time : ০৪:৫২:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ সেপ্টেম্বর ২০২২