ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বগুড়া হলো সিটি করপোরেশন, আরো পাঁচ উপজেলা গঠন রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে ফরিদপুর প্রেসক্লাবে বিএনপি নেতা ইমদাদুল হক বাচ্চু মিয়ার সংবাদ সম্মেলন ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ মে ২০২৬ সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও তেলের দাম হ্রাস

জামিনে কারামুক্ত হলেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী

জামিনে কারামুক্ত হলেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় কারামুক্তি লাভ করেন তিনি।
এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনকে ঘিরে রাজধানীর পল্টন থানার দুই মামলাসহ ছয় মামলায় জামিন পান সাবের হোসেন চৌধুরী।
এর আগে বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাকে দুই মামলায় ও ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান চার মামলায় জামিন মঞ্জুর করেন।
এর আগে সোমবার সাবের হোসেন চৌধুরীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক রিমান্ডের এ আদেশ দেন।
এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাচান। বাদীপক্ষে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।
অপরদিকে আসামিপক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। সেই আবেদনের শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
Tag :
জনপ্রিয়

বগুড়া হলো সিটি করপোরেশন, আরো পাঁচ উপজেলা গঠন

জামিনে কারামুক্ত হলেন সাবেক বন ও পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী

Update Time : ০৬:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪