ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান, সঙ্গে বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি সৌরভ

শনিবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে উডল্যান্ড্‌স হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তিনি এমার্জেন্সিতে আছেন বলে জানা গিয়েছে।

শনিবার সকালে বাড়িতে জিম করার সময় আচমকাই ব্ল্যাক আউট। মাথা ঘুরে বাড়িতে পড়ে যান। তার সঙ্গে বুকে ব্যাথা। দ্রুত উডল্যান্ড্‌স হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। ইতিমধ্যে তাঁর ইকো কার্ডিওগ্রাফি, ইসিজি এবং বুকের এক্স–রে পরীক্ষা করা হয়েছে সেখানে। একইসঙ্গে কিছু রক্ত পরীক্ষাও করা হবে। চিকিৎসকরা জানিয়েছেন, মৃদু হার্ট অ্যাটাক হয়েছে সৌরভের।

হাসপাতাল সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান সরোজ মণ্ডলের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। সৌরভের পর্যবেক্ষণে থাকছে হৃদরোগ বিশেষজ্ঞদের টিম। তাঁরা আলোচনা করে সিদ্ধান্ত নেবেন যে সৌরভের করোনারি অ্যাঞ্জিওগ্রাফি করা হবে কিনা। যদি অ্যাঞ্জিওগ্রাফিতে ব্লকেজ পাওয়া গেলে তবেই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে বলে জানা গিয়েছে।

তিনজন হৃদরোগ বিশেষজ্ঞ, চেস্ট বিশেষজ্ঞ, ক্রিটিকাল কেয়ার বিশেষজ্ঞ মিলিয়ে ৫ জন চিকিৎসকের পর্যবেক্ষণ রয়েছেন সৌরভ। হাসপাতালে রয়েছেন স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সৌরভের দাদা এদিন জানিয়েছেন, উদ্বেগের কোনও কারণ নেই। আপাতত স্থিতিশীল রয়েছেন সৌরভ। অসুস্থ হলেও কথা বলছেন তিনি।সুত্র: হিন্দুস্থান বাংলাটাইমস

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান, সঙ্গে বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি সৌরভ

Update Time : ০৪:২৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১