ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

জুলাই মাসে এলপিজি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ

জুলাই মাসে এলপিজি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ বুধবার (২ জুলাই)। এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, জুলাই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সংক্রান্ত নির্দেশনা আজ বিকেল ৩টায় জানানো হবে। সৌদি আরামকোর নির্ধারিত সৌদি সিপি (কনট্রাক্ট প্রাইস) অনুসারে এ মূল্য নির্ধারণ করা হবে।

এর আগে, গত ২ জুন সর্বশেষ দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়।

এদিন এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও। গত ২ জুন অটোগ্যাসের দাম ১ টাকা ২৭ পয়সা কমিয়ে প্রতি লিটার ৬৪ টাকা ৩০ পয়সা (মূসকসহ) নির্ধারণ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম মোট ১২ বার পরিবর্তন করা হয়। এর মধ্যে সাতবার দাম বাড়ানো হয়—জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। কমানো হয় চারবার—এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে। ডিসেম্বরে কোনো পরিবর্তন হয়নি।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

জুলাই মাসে এলপিজি গ্যাসের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ

Update Time : ০৪:৩৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫