ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার

আসন্ন বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দানে চলছে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা। তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজনে শুক্রবার (২৮ নভেম্বর) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে এ জোড় শুরু হয়। এতে এখন পর্যন্ত ১৯টি দেশের প্রায় ৭০০ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন তাবলিগের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, প্রতি বছর বিশ্ব ইজতেমার পূর্বপ্রস্তুতি হিসেবে এই জোড় অনুষ্ঠিত হয়। অনেকে এটাকে জোড় ইজতেমাও বলেন। এবারের জোড়ে এখন পর্যন্ত ভারত, পাকিস্তান, কিরগিজস্তান, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, ইয়েমেন, চীন, সৌদি আরব, তিউনিসিয়া, যুক্তরাজ্য, ইতালি, নাইজার, আফগানিস্তান, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার প্রায় ৭০০ জন মেহমান ময়দানে অংশ নিয়েছেন।

রায়হান বলেন, ইজতেমা মাঠের প্রতিটি খিত্তায় ধারাবাহিকভাবে বয়ান ও আমল-আখলাকভিত্তিক আলোচনা চলছে। পাশাপাশি এখান থেকেই নগদ চিল্লার জামাত বের করার প্রস্তুতিও চলছে। আগামী ২ ডিসেম্বর (মঙ্গলবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের জোড় ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, ইজতেমায় অংশ নিতে এসে এখন পর্যন্ত তিন মুসল্লির মৃত্যু হয়েছে।

Tag :

জোড় ইজতেমার আখেরি মোনাজাত মঙ্গলবার

Update Time : ০২:৪০:১০ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫