ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

জোবায়েরপন্থীদের ওপর হামলার অভিযোগ, ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
  • ১৫৯ Time View

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে জুবায়ের ও সাদপন্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও এই ঘটনার রেশ এসে পড়েছে। সেখানে মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের বিরুদ্ধে মাওলানা জোবায়েরের অনুসারীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢামেকে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) মেডিকেলে চিকিৎসারত আহতরা জানান, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিতে এলে জরুরি বিভাগে আবারও হামলা চালায় জোবায়েরপন্থীরা। এ সময় পুলিশ তাদের নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পরে সেনাবাহিনী এসে হাসপাতালের জরুরি বিভাগের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মাওলানা জোবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। আহত ৪০ জনকে ঢামেকে নিয়ে আসা হয়। এদের মধ্যে সাতজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

জোবায়েরপন্থীদের ওপর হামলার অভিযোগ, ঢাকা মেডিকেলে সেনাবাহিনী মোতায়েন

Update Time : ১১:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪