ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

টিসিবি’র জন্য ৪৮৯ কোটি টাকার তেল, ডাল ও গম কিনছে সরকার

সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৬০ লাখ লিটার সয়াবিন তেল, ৮ হাজার টন মসুর ডাল ও ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ৪৮৯ কোটি ৪০ লাখ ৪৮ হাজার ২৫০ টাকা।
স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এসব পণ্য কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৯ আগস্ট) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান সাংবাদিকদের ব্রিফ করেন।
অতিরিক্ত সচিব বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৭তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম বৈঠক হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ৪টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবগুলো প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
আমিন উল আহসান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার টন মসুর ডাল তুরস্কের আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস কুমহুরিয়াতের কাছ থেকে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৭১ কোটি ৯৪ লাখ টাকা।
তিনি জানান, এক প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেডের কাছ থেকে ১২৭ কোটি ৫৬ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিডেটের কাছ থেকে। এতে ব্যয় হবে ১২৭ কোটি ৪ লাখ টাকা।
আমিন উল আহসান বলেন, খাদ্য মন্ত্রণালয়ের অধীন খাদ্য অধিদপ্তর কর্তৃক আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার টন গম সিঙ্গাপুরের অ্যাগ্রোক্রোপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের কাছ থেকে কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৬২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ২৫০ টাকা।
Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

টিসিবি’র জন্য ৪৮৯ কোটি টাকার তেল, ডাল ও গম কিনছে সরকার

Update Time : ০৪:৫৭:১২ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩