ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে গেলেন তামিম

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৪১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ৩১৬ Time View

আগামী অক্টোবর-নভেম্বরে ওমান ও আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগেই বাংলাদেশকে দুঃসংবাদ শোনালেন তামিম ইকবাল। আসন্ন এই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বাংলাদেশের সেরা এই ওপেনার।

চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে তামিম। জিম্বাবুয়েতে টেস্ট ও ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি ফরম্যাট খেলেননি। একই কারণে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ছিলেন না। লম্বা সময় মাঠের বাইরে থাকলেও নির্বাচকরা আশা করেছিলেন, বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন। কিন্তু ম্যাচ অনুশীলনের ঘাটতির সঙ্গে অন্যান্য পারিপার্শ্বিকতা মিলিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তামিম।

বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক। তার আগে নিজের সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকে জানিয়েছেন।

ভিডিও বার্তায় তামিম বলেছেন, ‘কিছুক্ষণ আগে আমাদের বোর্ড প্রেসিডেন্ট পাপন ভাই, আমাদের চিফ সিলেক্টর নান্নু ভাইকে ফোন করেছিলাম। ফোন করে তাদের সঙ্গে কিছু জিনিস আমি শেয়ার করেছি। যেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই। আমি তাদের বলেছি যে, আমার মনে হয় না যে আমার ওয়ার্ল্ড কাপ টিমে থাকা উচিত। তাই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। এটার দুই-তিনটি কারণ আছে। আমার কাছে মনে হয় যে, গেম টাইম একটা বড় কারণ। আমি বেশ কয়েকদিন ধরে খেলছি না এই ফরম্যাটটা।’

তামিম ইকবাল টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বশেষ খেলেছেন গত বছরের মার্চে। ঢাকার মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন। এছাড়া দেশের হয়ে সবশেষ ১৭টি টি-টোয়েন্টিও খেলেননি।

Tag :

মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে গেলেন তামিম

Update Time : ০৯:৪১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১