ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ বিটিভিসহ সকল বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করার জন্যপরিপত্র জারি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • ৩৪৬ Time View
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের একটি অংশকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ রাষ্ট্রয়াত্ব টেলিভিশন বিটিভিসহ সকল বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করার জন্য লিখিত এক পরিপত্র জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার শেষ কার্যদিবসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মুহম্মদ মকবুল হোসেন সাক্ষরিত এক পরিপত্রে এই অনুরোধপত্রটি মন্ত্রণালয়ের ওয়েব সাইটে দেখা যায়।
পরিপত্রে বলা হয় – গত ১৪ ফেব্রুয়ারি ছবিটির প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়ার চেয়ারম্যান সেলিম খানের আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিটি বিটিভিসহ সকল বেসরকারি টিভি চ্যানেলে বিনামুল্যে দেখানোর অনুরোধ জানানো যাচ্ছে।
এ ব্যাপারে শাপলা মিডিয়ার কর্মকর্তা পরিচালক অপূর্ব রায় বলেন, এটা অত্যন্ত গৌরবের। এর মাধ্যমে শাপলা মিডিয়ার ভাবমূর্তি আরো উজ্জ্বল হলো।
এরআগে গত বছরে সকলে স্কুল কলেজে ছবিটি প্রদর্শনের জন্য নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
শামীম আহমেদ রনীর চিত্রনাট্যে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমার নির্বাহী পরিচালক সেলিম খান। ২ ঘণ্টা ১২ সেকেন্ডের সিনেমাটিতে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি এবং বঙ্গবন্ধুর কৈশোরকালের ভূমিকায় অভিনয় করেছেন শান্ত খান।
এছাড়া আরও অভিনয় করেছেন শিবা শানু, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাজনুন মিজান, দিলারা জামান, নাজনীন চুমকি প্রমুখ। এর আগে গত বছরের ২ এপ্রিল সারাদেশে ৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সিনেমাটি।
Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ বিটিভিসহ সকল বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করার জন্যপরিপত্র জারি

Update Time : ০৫:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২