ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ট্যাংকারে লিক, অক্সিজেনের অভাবে ২২ করোনা রোগীর মৃত্যু ভারতে

  • Reporter Name
  • Update Time : ১২:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • ৩১২ Time View

অক্সিজেন না পেয়ে ভারতের মহারাষ্ট্রে ২২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যটির নাসিকের এক হাসপাতালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

এএনআই জানিয়েছে, হাসপাতাল চত্বরেই অক্সিজেন ট্যাংকার লিক হওয়ায় প্রায় ৩০ মিনিট বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ। তাতেই অক্সিজেন না পেয়ে রোগীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জাকির হুসেন হাসপাতালের এই  ঘটনার সময় অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল। এরমধ্যে ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও বাকিরা হাসপাতালেই ছিলেন।

হাসপাতাল সূত্রে খবর, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন। তারা প্রত্যেকেই এই ঘটনায় মারা গেছেন।

এ ব্যাপারে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপীকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই লিখেছে, নাসিকের ওই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছিল। ভেন্টিলেশনেও ছিলেন ১০ জন রোগী। অক্সিজেনে ঘাটতির কারণেই তাদের মৃত্যু হয়েছে।

কমিশনার কৈলাস যাদব বলেছেন, হাসপাতালে অক্সিজেন লিকের কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল অক্সিজেন সরবরাহ। তার ফলে অক্সিজেন না পেয়েই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হতে পারে।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ট্যাংকারে লিক, অক্সিজেনের অভাবে ২২ করোনা রোগীর মৃত্যু ভারতে

Update Time : ১২:৫৪:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১