ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাঠাকুরগাঁওয়ে নীলগাই উদ্ধার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
  • ২৭২ Time View

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে একটি পুরুষ নীলগাই স্থানীয়দের হাত থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার বিকেলে উপজেলার বৈরচুনা সীমান্তের দক্ষিণ মাধবপুর চৌরাস্তায় জনতা গাইটিকে আটক করে। পরে বিজিবি সদস্যরা প্রাণীটিকে জনতার কাছ থেকে উদ্ধার বৈরচুনা ক্যাম্পে নিয়ে যায়।

বৈরচুনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, বিকেলে একটি পুরুষ নীলগাই ভারত থেকে বৈরচুনা ইউনিয়নের জগন্নাথপুর শালবন দিয়ে বাংলাদেশ এলাকায় ঢুকে পড়ে। জনতা গাইটিকে ধরার জন্য ধাওয়া করে। জনতার তাড়া খেয়ে প্রাণীটি দৌড়ে দক্ষিণ মাধবপুর চৌরাস্তায় আসলে লোকজন ঘিরে ফেলে।

তিনি আরও জানান, একপর্যায়ে নীলগাইটিকে আটক করে রশি দিয়ে বেঁধে ফেলে স্থানীয়রা। পরে খবর পেয়ে বিজিবির বৈরচুনা ক্যাম্পের সদস্যরা এসে নীল গাইটিকে জনতার হাত থেকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। বর্তমানে নীলগাইটি ক্যাম্পে আটক রয়েছে।

বিজিবির বৈরচুনা ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার তুষার জানান, জনতার হাত থেকে পুরুষ নীলগাইটি উদ্ধার করে ক্যাম্পে রাখা হয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

Tag :
জনপ্রিয়

ঠাঠাকুরগাঁওয়ে নীলগাই উদ্ধার

Update Time : ০৪:২১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২