ঢাকা ০৭:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

ডেঙ্গুতে মৃত্যু আরো ৪ জনের

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • ২২৬ Time View

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৪১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হলো ৫৪৫ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ১৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুতে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ জন। এছাড়া ঢাকা বিভাগে ৬১ জন, বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রামে ২১ জন, খুলনায় ৪৪ জন, ময়মনসিংহে ৮ জন, রাজশাহীতে ৮ জন, সিলেটে ২ জন এবং রংপুরে ১ হাসপাতালে ভর্তি হয়েছেন।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে স্বপ্ন সুপার শপ আউটলেটের শুভ উদ্বোধন

ডেঙ্গুতে মৃত্যু আরো ৪ জনের

Update Time : ০৩:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪