দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা বেড়েই চলেছে। রাজধানীসহ সারা দেশে বিভিন্ন হাসপাতালে বাড়ছে ডেঙ্গুরোগীর চাপ। রোগী সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। এডিস মশাবাহিত এ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন আরও ৩০৭ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৪৪ জন এবং ঢাকার বাইরে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন।
বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ডেঙ্গুরোগী ভর্তি আছেন ১ হাজার ২৯১ জন। তাদের মধ্যে রাজধানীতে ১ হাজার ৯২ জন ও রাজধানীর বাইরে ভর্তি হয়েছেন ১৯৯ জন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।
এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫৭ জনের মৃত্যু হয়। জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন ১১ জন।
বছরের প্রথম দিন ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১১ হাজার ৮৩১ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৪৮৩ জন রোগী।
অনলাইন ডেস্ক 















