ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের ৬০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা

ঢাকার পথে মোদি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৪০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • ৪৫৩ Time View

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী প্লেনের সিঁড়িতে দাঁড়ানো এমন একটি ছবি শেয়ার করে টুইটে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকার উদ্দেশে যাত্রা করছেন। তিনি এ সফরে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরো জোরদারের লক্ষ্যে বিস্তৃত কর্মসূচিতে অংশ নেবেন।

সকাল সাড়ে ১০টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন নরেন্দ্র মোদি। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; দেওয়া হবে লালগালিচা সংবর্ধনা।

বাংলাদেশে এটি তাঁর দ্বিতীয় সফর। গত বছরের মার্চ মাসে মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে তাঁর আসার কথা থাকলেও করোনা মহামারির কারণে স্থগিত হয় সেই সফর। নতুন বাস্তবতায় এক বছর পর করোনা মহামারির মধ্যেই ঢাকা আসছেন নরেন্দ্র মোদী। বাংলাদেশ-ভারত বন্ধুত্বের ৫০ বছর পূর্তিতে মোদির এ সফর বিশেষ তাৎপর্য বহন করছে।

বাংলাদেশ সফর নিয়ে উচ্ছ্বাসিত নরেন্দ্র মোদি গত রাতে দুই দফা টুইট বার্তা দিয়েছেন। একটি বার্তায় তিনি লিখেছেন, ‘আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ স্মরণ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, এর পাশাপাশি আমাদের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপনের অপেক্ষায় আছি। করোনা ভাইরাস মহামারির আক্রমণের পর প্রথমবারের মতো বন্ধুদেশে সফর করতে পেরে আমি আনন্দিত, যে দেশটির সংস্কৃতি, ভাষা ও মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক রয়েছে।

তিনি আরো লিখেছেন, ‘বাংলাদেশের সঙ্গে অংশীদারি আমাদের ‘প্রতিবেশীই প্রথম’ নীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। আর আমরা একে গভীর ও বৈচিত্র্যময় করতে অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন যাত্রাকে আমরা সমর্থন দেওয়া অব্যাহত রাখব।’

Tag :
জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি

ঢাকার পথে মোদি

Update Time : ০৪:৪০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১