ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

ঢাকার ২০ আসনে নৌকা পেলেন যারা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আজ রবিবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।
দেশের ৩০০ আসনের মধ্যে ঢাকা জেলায় আসন রয়েছে ২০টি। এর মধ্যে আটটি আসনে নৌকার কাণ্ডারি পরিবর্তন হয়েছে।
ঢাকার ২০ আসনে নৌকা পেলেন যারা-
ঢাকা-১ আসনে সালমান ফজলুর রহমান, ঢাকা ২ আসনে কামরুল ইসলাম, ঢাকা ৩ আসনে নসরুল হামিদ, ঢাকা ৪ আসনে সানজিদা খানম, ঢাকা ৫ আসনে হারুনুর রশিদ মুন্না, ঢাকা ৬ আসনে সাঈদ খোকন, ঢাকা ৭ আসনে সোলায়মান সেলিম, ঢাকা ৮ আসনে আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ঢাকা ৯ আসনে সাবের হোসেন চৌধুরী, ঢাকা ১০ আসনে ফেরদৌস আহমেদ, ঢাকা ১১ আসনে ওয়াকিল উদ্দিন, ঢাকা ১২ আসনে আসাদুজ্জামান খান কামাল, ঢাকা ১৩ আসনে জাহাঙ্গীর কবির নানক, ঢাকা ১৪ আসনে মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা ১৫ আসনে কামাল আহমেদ মজুমদার, ঢাকা ১৬ আসনে ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা ১৭ আসনে মোহাম্মদ আলী আরাফাত, ঢাকা ১৮ আসনে হাবিব হাসান, ঢাকা ১৯ আসনে ডা. এনামুর রহমান, ঢাকা ২০ আসনে বেনজির আহমেদ।
প্রসঙ্গত, মনোনয়ন ঘোষণার সংবাদ সম্মেলনে অন্যান্যদের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্যাহ, কামরুল ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ড. হাছান মাহমুদ; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ঢাকার ২০ আসনে নৌকা পেলেন যারা

Update Time : ০৪:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩