ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক পাচ্ছেন ফেরদৌস

অভিনয়ে বরাবরই আলো ছড়িয়ে এসেছেন নায়ক ফেরদৌস। বাংলাদেশের পাশাপাশি পশ্চিম বাংলাতেও তার জনপ্রিয়তা তুঙ্গে। এখন রাজনীতির মাঠেও সরব তিনি। হচ্ছেন ঢাকা-১০ আসনের এমপি প্রার্থী।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকে  চিত্রনায়ক ফেরদৌস আহমেদ পাচ্ছেন বলেই খবর এসেছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভা শেষে এমন খবর আসে।
ঢাকা-১০ আসনের বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট ব্যবসায়ী নেতা শফিউল ইসলাম মহিউদ্দিন। সেই স্থানে নায়ক ফেরদৌসকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে আওয়ামীলীগের একাধিক নেতার বরাতে জানা গেছে।
গতকাল  সকাল থেকে মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। একাধিক বিরতি দিয়ে সভা চলে রাত ১০টা পর্যন্ত। সভা শেষে আওয়ামী লীগের  একাধিক সূত্র জানায়, ফেরদৌস ও সাকিবের মনোনয়ন চূড়ান্ত হয়েছে।
এর আগে অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ফেরদৌস। শনিবার ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি আওয়ামীলীগের হয়ে মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছি। এখনও অফিসিয়ালি কোনো সিদ্ধান্ত জানিনা। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার পূর্ণ আস্থা রয়েছে। তিনি যেটা ভালো করেন করবেন। আমি আপার সিদ্ধান্তের অপেক্ষায় আছি।’
এবার নৌকা প্রতীকে মনোনয়নপ্রত্যাশী তিন হাজার ৩৬২ জন। আগামী রবিবার সকাল ১০টায় আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।
Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

ঢাকা-১০ আসনে নৌকা প্রতীক পাচ্ছেন ফেরদৌস

Update Time : ১২:৪৬:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩