ঢাকা ০৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ফোনালাপ ফাঁস হওয়ার জের ধরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১
  • ৩১৪ Time View

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়িকা মাহীর ফোনালাপ ফাঁস হওয়ার জের ধরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৬ ডিসেম্বর) রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে তাকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

অডিও ফাঁসসহ বিভিন্ন বিষয়ে ডিবির কর্মকর্তারা তার সঙ্গে প্রায় দুই ঘণ্টা কথা বলেছেন। ডিবির যুগ্ম কমিশনার হারুণ অর রশিদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাহি ওমরার জন্য সৌদি আরবে অবস্থান করায় প্রাথমিকভাবে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তাই ইমনকে ডিবি কার্যালয়ে ডেকেছিলাম। উনি (ইমন) ফোনালাপের এ বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। প্রায় দুই ঘণ্টা তার সঙ্গে ডিবি কর্মকর্তাদের কথা হয়। প্রাথমিকভাবে তার কোনো ইল মোটিভ (খারাপ উদ্দেশ্য) পাওয়া যায়নি। রাত সাড়ে ১০টার দিকে তিনি ডিবি কার্যালয়ে ত্যাগ করেন।

এক প্রশ্নের জবাবে ডিবি কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, ফোনালাপ নিয়ে মাহিকেও জিজ্ঞাসাবাদ করা হবে। তিনি (মাহি) বর্তমানে ওমরাহ করার জন্য সৌদি আরবে অবস্থান করছেন। এ কারণে মাহি ঢাকা ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মঙ্গলবারের (৭ ডিসেম্বর) মধ্যে মন্ত্রীসভা থেকে পদত্যাগ করতে বলেছেন। যা মুরাদ হাসানকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ফোনালাপ ফাঁস হওয়ার জের ধরে চিত্রনায়ক ইমনকে জিজ্ঞাসাবাদ

Update Time : ০৫:১৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১