ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার

অবশেষে তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় শিগগিরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে বলে শনিবার (২৬ জুলাই) এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

তথ্য মন্ত্রণালয়ের বিবরণীতে বলা হয়েছে, ২০০৯ সালের তথ্য অধিকার আইন অনুযায়ী একজন প্রধান তথ্য কমিশনার এবং দুইজন তথ্য কমিশনার নিয়ে এ কমিশন গঠিত হবে। দুজন তথ্য কমিশনারের মধ্যে ন্যূনতম একজন হবেন নারী।

গত বছর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর গত ১০ সেপ্টেম্বর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া প্রধান তথ্য কমিশনার আবদুল মালেককে অব্যাহতি দেওয়া হয়।

একই সঙ্গে অব্যাহিত দেওয়া হয় তথ্য কমিশনার শহীদুল আলমকেও। এরপর গত ২০ জানুয়ারি তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে তার পদ থেকে অপসারণ করা হয়।

এর আগে গত ডিসেম্বরে তথ্য কমিশন গঠনের দাবি তুলেছিল তথ্য অধিকার ফোরাম। প্রায় একবছর অকার্যকর থাকার পর সেই কমিশন গঠনের উদ্যোগের কথা জানাল সরকার।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে অকার্যকর তথ্য কমিশন ও মানবাধিকার কমিশন নিয়ে বুধবার উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।

Tag :

রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন

তথ্য কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার

Update Time : ১০:১৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫