ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন

তাইওয়ানে শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তাইওয়ানের পূর্ব উপকূলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকালের দিকে ঘটা এই ভূমিকম্পের কম্পন তাইওয়ানের পাশাপাশি অনুভূত হয়েছে চীন, ফিলিপাইন এবং জাপানেও। এক তাৎক্ষণিক বিবৃতিতে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিশাল মাত্রার এই ভূমিকম্পের জেরে সুনামির আশঙ্কা রয়েছে তাইওয়ান ও তার প্রতিবেশী এই তিন দেশে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।

এক জরুরি বার্তায় তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের কারণে সুনামি আঘাত হানতে পারে। তাইওয়ানে এর প্রভাব পড়তে পারে। উপকূলীয় এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলা হচ্ছে।

অন্যদিকে জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, বুধবার জাপানের স্থানীয় সময় সকাল ৯টার কিছু আগে তাইওয়ানের কাছে ৭ দশমিক ৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর ফলে তাইওয়ানের কাছে মিয়াকোজিমা দ্বীপসহ জাপানের কয়েকটি দ্বীপে শিগগিরই ১০ ফুট উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে অনেক ভবন হেলে যাওয়ার খবর পাওয়া গেছে। ভূমিকম্পের পর লোকজন আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন।

ভিডিও ফুটেজে দেখা গেছে, ধসে পড়া আবাসিক ভবনের লোকজনকে বাড়ি ও স্কুল থেকে সরিয়ে নেয়া হচ্ছে। যারা বেরিয়ে আসছেন তাদের সবার চোখেমুখে আতঙ্কের ছাপ।

১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। ওই ভূমিকম্পে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। এর ২৫ বছর পর শক্তিশালী ভূমিকম্প আঘাত হানল দেশটিতে।

Tag :

মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

তাইওয়ানে শক্তিশালী ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা

Update Time : ০৫:২১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪