ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনা: নিহত ৩৬, আরও বাড়ার শঙ্কা

তাইওয়ানের একটি সুড়ঙ্গে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার পূর্ব তাইওয়ানে এই দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম সিএনএন।

দেশটির স্থানীয় এক নিউজ এজেন্সির বরাতে রয়টার্স জানিয়েছে, ধারণা করা হচ্ছে ঠিকমতো পার্ক না করা একটি ট্রাকের সাথে ধাক্কা খায় ট্রেনটি। ট্রাকটি সম্ভবত পিছলে রেললাইনের ওপর চলে এসেছিল। ফায়ার ডিপার্টমেন্টের এক ছবিতে লাইনচ্যুত ট্রেনের ঠিক পাশেই একটি বিধ্বস্ত ট্রাক দেখা গেছে।

প্রতিবেদনে স্থানীয় ফায়ার ডিপার্টমেন্টের বরাত দিয়ে বলা হয়েছে, ট্রেনটি তাইটুং এর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে হুয়ালিয়েনের উত্তরে একটি টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে কয়েকটি বগি টানেলের দেয়ালে ধাক্কা খায়। ট্রেনে মোট ৩৫০ জন যাত্রী ছিল

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ই ওয়েন বলেন, শুক্রবার সকালে সুড়ঙ্গে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। আটকে পড়াদের উদ্ধার করাই আমাদের প্রথম লক্ষ্য।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনা: নিহত ৩৬, আরও বাড়ার শঙ্কা

Update Time : ০৬:৩৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১