ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

তিনশ টাকায় একশ চ্যানেল, এভাবে চলবে না ;তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

বাংলাদেশে মাত্র তিনশ টাকায় একশ চ্যানেল দেখা যায়, এভাবে চলবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের চেয়ারম্যান রেজোয়ানুল হক, বিজেসির ট্রাস্টি বোর্ডের সদস্য মানস ঘোষ, নূর সাফা জুলহাস প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা একটি পরিবার, আমরা সবাই মিলে এই ক্লিনফিড বাস্তবায়ন করব। বিদেশি বিজ্ঞাপন এবং বিদেশি সবকিছুই আমাদের নির্ধারিত মূল্য ও আইন অনুযায়ী পরিচালনা করতে হবে।

ডা. মুরাদ হাসান আরও বলেন, আমি কানাডার টরেন্টো, মন্ট্রিল, অটোয়া, ভ্যানকুভার কোথাও একটা নিউজ দেখতে পারলাম না টাকা দেওয়া ছাড়া। আর আমার বাংলাদেশে, বঙ্গবন্ধুর বাংলাদেশে, বঙ্গবন্ধুকন্যার বাংলাদেশে সারা পৃথিবীর ৭০০ কোটি মানুষ এসে দেখতে পারবে মাত্র তিনশ টাকা লাগে একশটি চ্যানেল দেখতে। এভাবে বাংলাদেশ চলবে না।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

তিনশ টাকায় একশ চ্যানেল, এভাবে চলবে না ;তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

Update Time : ০৪:২৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১