ঢাকা ১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

তুঘলক রোডের বাংলো ছেড়ে দিতে হল রাহুল গান্ধীকে

দীর্ঘ ১৯ বছর ধরে দিল্লির ১২ তুঘলক রোডের বাংলোতে বসবাস করে আসছিলেন ভারতের প্রধান বিরোধী দলীয় এমপি রাহুল গান্ধী।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদির পদবী নিয়ে এক মন্তব্যের জেরে সুরাট কোর্টে দায়ের হওয়া মামলায় রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়।

তারপরই তার এমপি পদ খারিজ হয়। এরপর তাকে সরকারি বাংলো খালি করতে বলা হয়। আর সেই নির্দেশ অনুযায়ী শনিবার এমপির বাংলো ছেড়ে দিলেন রাহুল গান্ধী।

৫২ বছর বয়সি কংগ্রেসের এই এমপি রাহুল গান্ধী দিল্লির ১২ তুঘলক রোডের বাড়িতে দীর্ঘ ১৯ বছর ধরে বসবাস করছিলেন।২২ এপ্রিল শনিবার বাংলো ছাড়ার পর রাহুল গান্ধী সাংবাদিকদের মুখোমুখি হন।

প্রশ্ন ওঠে, নির্বাচন কমিশন যেখানে বলছে, যে মামলা কোর্টের অধীন, কোনও রায় আসেনি, ফলে রাহুলের কেন্দ্র কেরালার ওয়েনাদে উপনির্বাচনের তাড়া সেরকম নেই, সেখানে রাহুল গান্ধী নোটিসের একমাসের মধ্যেই এত তাড়াহুড়ো করে কেন ছাড়লেন বাংলো?

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, ‘ভারতের জনগণ এই বাংলো আমাকে দিয়েছে। আমি তাদের ধন্যবাদ জানাতে চাই। আমি যেকোনও মূল্য চোকাতে রাজি আছি।এটা সত্য বলার দাম। আমি সত্য কথা বলার জন্য যেকোনও দাম দিতে রাজি আছি।’

প্রশ্ন করা হয় এই বাংলো ছেড়ে রাহুল গান্ধী কোথায় গিয়ে বসবাস করবেন? তার জবাবে রাহুল বলেন, তিনি তার মা, দলের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীর বাড়িতে থাকতে যাচ্ছেন।

এদিন এই বাংলো ছাড়ার সময় রাহুলকে সাহায্য করতে দেখা যায় বোন প্রিয়াঙ্কা ও মা সোনিয়া গান্ধীকে। উল্লেখ্য, ২২ এপ্রিলের মধ্যে এই বাংলো ছাড়ার জন্য ২৭ মার্চ নোটিস পাঠানো হয় রাহুল গান্ধীর কাছে।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

তুঘলক রোডের বাংলো ছেড়ে দিতে হল রাহুল গান্ধীকে

Update Time : ০৪:৪২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ এপ্রিল ২০২৩