ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রাণ নিতে আসা বৃদ্ধকে ঘুষি মারলেন কাদের মির্জা, ভিডিও ভাইরাল

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা বস্ত্র বিতরণের সময় অসহায় বৃদ্ধকে ঘুষি মারেন বলে অভিযোগ উঠেছে। ঘুষি মারার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে ঈদুল আজহা উপলক্ষে গরিব মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণের সময় ওই বৃদ্ধকে ঘুষি দেন কাদের মির্জা। বৃদ্ধকে ঘুষি মারার চুম্বক অংশের ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মেয়র মির্জার নিজ ফেসবুক আইডি থেকে দেওয়া লাইভের ভিডিওতেও দেখা যায়, তিনি সারিবদ্ধ নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করছেন। ২০ মিনিট ৫৮ সেকেন্ডের ফেসবুক লাইভ ভিডিওর ১৭ মিনিট ৩০ সেকেন্ডের সময় দেখা যায়- মেয়র মির্জা এক বৃদ্ধের হাতে শাড়ি দিয়েছেন। হাতে নেওয়ার পর ওই বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করে অন্যটি নিতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে সরিয়ে দেন। একই ভিডিওতে কিছুক্ষণ পর দেখা যায় ওই বৃদ্ধের দিকে একটি শাড়ি ছুড়ে মারেন মির্জা।

এ বিষয়ে জানতে মেয়র কাদের মির্জার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তার অনুসারী অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজন এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

রবিন নামে যে আইডি থেকে অনুষ্ঠান লাইভ করা হচ্ছিলো, পরে তার ফেসবুকপাতা থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়। তবে ততক্ষণে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

ওই ভিডিওর নিচে রাসেল মানে এটি আইডি থেকে মন্তব্য করা হয়েছে, ‘মানুষকে দোষারোপ করার আগে তাদের দোষারোপ করো যারা যত্রতত্র লাইভ দেয়। একটা জিনিস বিতরণ করতে ধৈর্যহারা হয় অনেকে। যদি লাইভ না হতো, তাহলে এই ইস্যু হতো না। অভি ও স্বপন দায়ী এটার জন্য।’

Tag :

Update Time : ০১:৪৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১