ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

দক্ষিণ কোরিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, নিহতের সংখ্যা বেড়ে ৩৯

দক্ষিণ কোরিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দেশটিতে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে। খবর এপির।

এরমধ্যে উত্তরাঞ্চলীয় চুংচেং প্রদেশের একটি টানেলে বন্যার পানি ঢুকে আটকে পড়া গাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আরও ৪টি মরদেহ। টানেলটিতে আটকে পড়ে ১৯টি গাড়ি। একটি বাস থেকে উদ্ধার করা হয় এসব মরদেহ।

এখনও সেখানে অনেকেই আটকা পড়ে আছেন। উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাপক ভূমিধস হয়েছে অঞ্চলটির বিভিন্ন স্থানে।

এর পাশাপাশি চেঅংজু এলাকায় ভেসে গেছে ১৩০টির বেশি আবাসিক স্থাপনা। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত দেড়শ সড়ক। অঞ্চলটি থেকে সরিয়ে নেয়া হয়েছে ১০ হাজারের বেশি বাসিন্দাকে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দেশটিতে। নদী ও বাঁধ উপচে তলিয়ে গেছে দেশের বিস্তীর্ণ এলাকা। চলতি সপ্তাহেও ভারী বৃষ্টিপাত অব্যাহতের পূর্বাভাস দিয়েছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দপ্তর।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

দক্ষিণ কোরিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি, নিহতের সংখ্যা বেড়ে ৩৯

Update Time : ০৫:০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩