ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৪৯ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০২:৩২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২
  • ২২২ Time View

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। স্থানীয় সময় শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানী সিউলের ইতায়েওন এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনাস্থলের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, রাস্তার ওপর ব্যাগে করে মরদেহ রাখা হয়েছে। জরুরি চিকিৎসাসেবা দিয়ে আহতদের বাঁচানোর চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা। রাস্তায় পড়ে থাকা মানুষের নিচ থেকে অনেককে বের করার চেষ্টা চলছে।

তবে কী কারণে এই হুড়োহুড়ি ও পদদলিত হয়ে প্রাণহানির ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইও।

সূত্র: এএফপি, বিবিসি

Tag :

দক্ষিণ কোরিয়ায় হ্যালোইন উৎসবে পদদলিত হয়ে ১৪৯ জনের মৃত্যু

Update Time : ০২:৩২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২