ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় সংসদ সদস্যরা স্বতন্ত্রপ্রার্থী হলে পদত্যাগ করতে হবে না : ইসি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
  • ২২০ Time View

দলীয় সংসদ সদস্যরা স্বতন্ত্রপ্রার্থী হলে পদত্যাগ করতে হবে না বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো: শরিফুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, বিভিন্ন গণমাধ্যমে এই মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে যে কোনো দলীয় সংসদ সদস্য নির্দলীয়ভাবে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে হলে কিছু শর্তসমূহ পরিপালন করতে হবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

তিনি আরো জানান, তবে কোনো স্বতন্ত্র প্রার্থী পূর্বে জাতীয় সংসদের কোনো নির্বাচনে সদস্য নির্বাচিত হলে এই তালিকা দেয়ার প্রয়োজন হবে না। ফলে দলীয় সংসদ সদস্যদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে না। দলীয় হোক, নির্দলীয় হোক বা সংরক্ষিত নারী আসনের হোক, সংসদ সদস্য পদে থেকেই তিনি প্রার্থী হতে পারবেন।

Tag :

দলীয় সংসদ সদস্যরা স্বতন্ত্রপ্রার্থী হলে পদত্যাগ করতে হবে না : ইসি

Update Time : ১০:০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩