ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ফরিদপুরে মোল্লার খিচুড়ি’র প্রথম বর্ষপূর্তি উদযাপন ফরিদপুরে একেকে-র উদ্যোগে চাকরি মেলা অনুষ্ঠিত, শতাধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া যাবে না, সিনেটে প্রস্তাব পাস দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৪ জুন ২০২৬ দুই ম্যাচে ৫ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে বড় ধাপ ফেললেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড বিশ্বকাপের মাঝপথে ছিটকে গেলেন জার্মানির তারকা ডিফেন্ডার নিকো শ্লটারবেক

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ পাঠাবে সরকার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৪১ Time View

প্রতিবছরের মতো চলতি বছরও দুর্গাপূজা উপলক্ষে ভারতে শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বছর মোট এক হাজার ২০০ মেট্রিকটন ইলিশ ভারতে রপ্তানির জন্য নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোমবার বাণিজ্য মন্ত্রণালয় রপ্তানি-২ শাখার উপসচিব এস.এইচ.এম. মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে রপ্তানি করতে আগ্রহী ব্যবসায়ীদের আগামী ১১ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ের মধ্যে (বিকেল ৫টা পর্যন্ত) হার্ড কপিতে আবেদন জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আবেদন করার নিয়ম ও শর্তাবলি

১. আবেদনের সঙ্গে রপ্তানিকারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র এবং মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

২. প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য ১২.৫ মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার। উল্লেখ করা হয়েছে, এর আগে যারা আহ্বান ব্যতিরেকে আবেদন করেছেন, তাদেরকেও পুনরায় নতুনভাবে আবেদন করতে হবে।

Tag :

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ

দুর্গাপূজায় ভারতে ১২০০ টন ইলিশ পাঠাবে সরকার

Update Time : ০৩:০৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫