ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষার্থে সারা দেশে বিজিবি মোতায়েন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
  • ৩৩০ Time View

দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষার্থে সারা দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ফয়জুর রহমান বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গাপূজায় নিরাপত্তার রক্ষার্থে দেশব্যাপী বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এখন পর্যন্ত কুমিল্লা, নরসিংদী ও মুন্সীগঞ্জসহ ২২টি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

কুমিল্লায় একটি পূজামণ্ডপে কোরআন পাওয়ার পর সে ঘটনাকে কেন্দ্র করে পূজামণ্ডপে ভাঙচুর হয়। ঘটনার পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোরআন অবমাননা করা হয়েছে দাবি করে ব্যাপক প্রচার শুরু হয় এবং অনেকে প্রতিবাদ বিক্ষোভ অনেকে ফেসবুকে সরাসরি সম্প্রচার করেন।

বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার ঘটনাও ঘটে। এর আগে পূজায় জঙ্গি হামলার আশঙ্কার কথাও জানায় সরকার।উত্তেজনাকর পরিস্থিতিতে নিরাপত্তা রক্ষার্থে সারা দেশে বিজিবি মোতায়ের করা হয়।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষার্থে সারা দেশে বিজিবি মোতায়েন

Update Time : ০৮:৫৫:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১