ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের প্রাণ গেছে হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় বেঁধে দিল বিআরটিএ বাজারজুড়েই সবজির পসরা; বেশিরভাগ সবজির গায়েই আগুন শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১৬ অক্টোবর ২০২৬ ফরিদপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রথম অ্যালামনাই কনফারেন্স আগামী ২৪ অক্টোবর

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২
  • ২২৪ Time View

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে। ভালো মানের সোনার দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হলো ৮৮ হাজার ৪১৩ টাকা। দেশে স্বর্ণের দামে এটি রেকর্ড।

বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানায়। আগামীকাল শুক্রবার থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে।

বাজুসের ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৮৮ হাজার ৪১৩ টাকা, যা আগে ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৮৪ হাজার ৩৮৯ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৭২ হাজার ৩১৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬০ হাজার ৩০৩ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রয়েছে।

এর আগে সবশেষ ৩ ডিসেম্বর বাজুস সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়। যা ৪ ডিসেম্বর থেকে কার্যকর হয়।

Tag :
জনপ্রিয়

‘লেহরা দো তিরঙ্গা’ অনুষ্ঠানে যাওয়ার পথে প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে-কে আটক করেছে পুলিশ

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে

Update Time : ০৬:১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২