ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসছেন মুসল্লিরা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৯৩ Time View
দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসছেন মুসল্লিরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনভর বাস, ট্রাক ও পিকআপে করে জামাতবন্দি হয়ে নানা বয়সী মুসল্লিদের আসতে দেখা গেছে।
ময়মনসিংহ থেকে ২৪ জনের সাথী নিয়ে বিশ্ব ইজতেমায় এসেছেন তুহিন মিয়া। তিনি বলেন, আমাদের গ্রামের মসজিদ থেকে এমনিতেই প্রতি মাসে তাবলিগ জামাতে যান মুসল্লিরা। বিশ্ব ইজতেমায় লাখ লাখ মানুষ আসবেন, তাই অমরাও এসেছি দীনের দাওয়াতে।
মুন্সীগঞ্জের বিক্রমপুর থেকে ১৯ জনের সাথী নিয়ে বিশ্ব ইজতেমায় এসেছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হায়দার আলী। তিনি বলেন, সড়ক পথে কোনো ধরনের ভোগান্তি ছাড়া ইজতেমা ময়দানে এসে পৌঁছেছি। এখন নির্দিষ্ট খিত্তায় যাব, সেখানে গিয়ে সাথী ভাইদের নিয়ে অবস্থান করব এবং ইজতেমার অন্যান্য কাজ শুরু করব।
শেরপুরের নালিতাবাড়ী থেকে বাসযোগে ৫২ জন নিয়ে ইজতেমা মাঠে বিকেল ৩টায় পৌঁছেছেন শামসুল হক। তিনি বলেন, সকাল ৮টায় নালিতাবাড়ীর কালিনগর থেকে রওনা হয়ে বিকেলে এসেছি ইজতেমায়। আমাদের কিছু সাথী বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাদের জন্য অপেক্ষা করছি। একত্রিত হয়ে ময়দানে প্রবেশ করব।
তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা ২ পর্বে অনুষ্ঠিত হচ্ছে। তাবলিগের আমির মাওলানা সাদ কান্ধলভীর বিরোধী পক্ষ মাওলানা জুবায়েরের অনুসারীরা ইজতেমা করবেন ২, ৩ ও ৪ ফেব্রুয়ারি। চারদিন বিরতির পর সাদ কান্ধলভীর অনুসারীরা ইজতেমা করবেন ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি। ১ম পর্বে অংশ নিতে এখন মাঠে আসছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা।
আয়োজকরা বলছেন, বিশ্ব ইজতেমার প্রথম দিন দেশের বৃহত্তম জুমার নামাজ অনুষ্ঠিত হবে এখানে। দুপুর দেড়টার দিকে কাকরাইলের মুরুব্বি মাওলানা জোবায়ের এ জুমায় ইমামতি করবেন। বৃহত্তম জুমার এই নামাজে অংশ নিতে প্রতি ইজতেমায় তাবলিগের মুসল্লি ছাড়াও গাজীপুর ও আশপাশের জেলা থেকে আগের রাতেই ইজতেমা ময়দানে অবস্থান নিতে শুরু করেন অনেক মুসল্লি।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, দেশ-বিদেশের লাখো মুসলিমের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে টঙ্গীর তুরাগ নদের তীর। ইতোমধ্যে পুরো ময়দান পূর্ণ হয়ে গেছে। জিকির-আসকারে সময় পার করছেন মুসল্লিরা। মুসল্লিদের জমিয়ে রাখতে মুরব্বিরা বৃহস্পতিবার ফজরের নামাজের পর থেকে প্রাথমিক বয়ান শুরু করেছেন।
Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

দেশের বিভিন্ন জেলা থেকে দলে দলে টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসছেন মুসল্লিরা

Update Time : ০৫:৫৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪