ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার ইরানের আয়ের সব উৎস বন্ধে কঠোর নিষেধাজ্ঞা ঘোষণা যুক্তরাষ্ট্রের আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৫ আগস্ট ২০২৬ এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নুসরাত হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের ওপর আজ রায়

দেশে করোনা শনাক্ত ২১১১, মৃত্যু ২১

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
  • ৫৩৩ Time View

বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে দেশে আরও ২ হাজার ১১১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ২১ জনের।

তাতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জন। আর করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা ৬ হাজার ২৭৫ জনে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার ২ হাজার ২১২ জন এবং সোমবার ২ হাজার ১৩৯ জনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। এ সময়ে ১৬ হাজার ৪৬৯ জনের নমুনা পরীক্ষা হয় দেশের ১১৭টি পরীক্ষাগারে। আজ জানানো ২১ জনের মৃত্যুর মধ্যে ১৪ জন পুরুষ, ৭ জন নারী। সবাই মারা গেছেন হাসপাতালে।
দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ।
প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ। জনস্বাস্থ্যবিদেরা বলছেন, দেশের করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যে সরকার আশঙ্কা করছে, শীতে আবার সংক্রমণ বেড়ে যেতে পারে।

Tag :

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দেশে করোনা শনাক্ত ২১১১, মৃত্যু ২১

Update Time : ১১:১৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০