ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে তিনজনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৬৭ জনের।

ফলে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৯ জনে আর মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১০ হাজার ৪৯০ জন।

বুধবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ২৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ২৯৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয়

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে তিনজনের মৃত্যু

Update Time : ১২:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২