ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার ৬.৪১ শতাংশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৪২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ৩১১ Time View

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৩৮ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৯০৭ জনের শরীরে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ১৪৭ জনে। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৪০ হাজার ১১০ জন।

গত এক দিনে সারা দেশে প্রায় ৩০ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৪১ শতাংশ, যা আগের দিন ৫ দশমিক ৯৮ শতাংশ ছিল।

গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই ১ হাজার ৩৭৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের ৭০ শতাংশ।

যে ৩৮ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ১৭ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৭ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয় ৫১ জনের আর ভাইরাসটি শনাক্ত হয় ১ হাজার ৮৬২ জনের শরীরে।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ২ হাজার ৯১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন।

গত ৫ ও ১০ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এছাড়া ২৭ জুলাই মৃত্যু হয় ২৫৮ জনের। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং ২ আগস্ট মৃত্যু হয় ২৪৬ জনের। এছাড়া ২৮ জুলাই করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৮ জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার ৬.৪১ শতাংশ

Update Time : ১১:৪২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১