দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯২ জন। এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫১ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে। রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।
বৃহস্পতিবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, বুধবার দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ২০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৫৯৩ জন।
এছাড়া নতুন রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ১৬২ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে। রোগী শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
অনলাইন ডেস্ক 





















