ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১২ জনের মৃত্যু,শনাক্তের হার ২.৯৭

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১২:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ৩৪৬ Time View

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ১২ জনের। এছাড়া এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৬৬৩ জনের শরীরে।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৩২১টি। শনাক্তের হার ২.৯৭ শতাংশ।

আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৬৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন।

এর আগে বুধবার করোনায় মৃত্যু হয় ২১ জনের আর ভাইরাসটি শনাক্ত হয় ৭০৩ জনের শরীরে।

গত ৫ ও ১০ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে দেশে সর্বোচ্চ ২৬৪ জন করে মৃত্যু হয়। এছাড়া ২৭ জুলাই মৃত্যু হয় ২৫৮ জনের। তার আগের দিন মৃত্যু হয় ২৪৭ জনের। এবং ২ আগস্ট মৃত্যু হয় ২৪৬ জনের। এছাড়া ২৮ জুলাই করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের শরীরে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ১২ জনের মৃত্যু,শনাক্তের হার ২.৯৭

Update Time : ১২:০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১