দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৭১৩। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ৫৪৩ জন। এ নিয়ে মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৬৩ হাজার ৫০১ জন। শনাক্তের হার দুই শতাংশের নিচে।
মঙ্গলবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭১০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ১৬৮ জন।
গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৯২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৩ হাজার ১৫৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৫ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৯ লাখ ৯৮ হাজার ৫৪৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৬৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৫ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ৪ জন। এ সময় ঢাকায় ৬, চট্টগ্রামে ৪, খুলনায় ২, বরিশালে ১ ও রংপুরে একজন মারা গেছেন। রাজশাহী, সিলেট ও ময়মনসিংহে কেউ মারা যাননি।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
অনলাইন ডেস্ক 














