দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৪ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার (৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২২৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকায় আক্রান্ত হয়ে ২১১ জন আর ঢাকার বাইরে আক্রান্ত হয়ে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ৯৪৬ জন।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ১০ জনের মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে। আইইডিসিআর এখনো কোনো মৃত্যুর পর্যালোচনা সমাপ্ত করেনি এবং কোনো মৃত্যু ডেঙ্গু বলে নিশ্চিত করেনি।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ৪ হাজার ৩১৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৩ হাজার ৩১২ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অনলাইন ডেস্ক 

















