করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৮৮ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মৃত্যু বেড়ে দাঁড়াল ২৬ হাজার ২৬২ জনে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৭ হাজার ১১৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০১ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৩৭ হাজার ৮৮৫ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয়জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে আটজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিনজন রয়েছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৫৪ জন ও মহিলা ৩৪ জন। যাদের মধ্যে বাসায় দুইজন ছাড়া বাকিরা হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৭ জন, রাজশাহী বিভাগে পাঁচজন, খুলনা বিভাগে সাতজন, বরিশাল বিভাগে তিনজন, সিলেট বিভাগে ১০ জন, রংপুর বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন মারা গেছেন।
আগের দিন বুধবার করোনায় আক্রান্ত হয়ে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৭৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৬২ জনের। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১০.১১ শতাংশ।
অনলাইন ডেস্ক 














