ঢাকা ০৫:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

দেশ ছাড়লেন আফগানিস্তানের প্রেসিডেন্ট গানি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গানি তাজিকিস্তান চলে গেছেন বলে আফগান অফিসিয়াল সূত্র জানিয়েছে।  অফিসিয়াল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এর প্রেক্ষিতে তালেবানদের পক্ষ থেকে বলা হয়, তারা এখনো আফগান প্রেসিডেন্টের অবস্থান বিষয়ে নিশ্চিত নয়। তার তাজিকিস্তান চলে যাওয়ার বিষয়টি যাচাই করে দেখা হবে।

এদিকে আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে আট থেকে নয়জনের তালেবান প্রতিনিধি দল ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনা করছেন বলে জানিয়েছে বিবিসি।

তালেবানের মুখপাত্র সুহেল শাহীন বিবিসিকে বলেন, আফগানিস্তানের জনগণের প্রতি কোনো প্রতিশোধ নেওয়া হবে না।

তিনি বলেন, ‘আমরা আফগানিস্তানের মানুষকে, বিশেষ করে কাবুল শহরে তাদের সম্পত্তি, তাদের জীবনের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করছি। আমরা দেশ ও জনগণের সেবক। আমাদের নেতা আমাদের বাহিনীকে নির্দেশ দিয়েছে কাবুলের গেটে থাকতে, শহরে প্রবেশ না করতে। আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি।’

এর আগে তার পালিয়ে যাওয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছিল আলজাজিরা। সূত্রের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি বলছিল, পশ্চিমাসমর্থিত এ নেতা এখনো আফগানিস্তানেই রয়েছেন। তিনি তার স্ত্রীর সঙ্গে কাবুলের প্রেসিডেন্সিয়াল প্যালেসে রয়েছেন। রবিবার সকালের বেশির ভাগ সময় তিনি সরকারি বাসভবনের বাগানে কাটিয়েছেন।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

দেশ ছাড়লেন আফগানিস্তানের প্রেসিডেন্ট গানি

Update Time : ০৩:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১