ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে আজ রোববার বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • ২০৫ Time View

দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে আজ রোববার বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্রের ৬২ সংসদ সদস্যকে আমন্ত্রণ জানিয়েছেন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এমন তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ একাধিক নেতা জানান, বৈঠকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের দিকনির্দেশনা দেবেন। জাতীয় সংসদে স্বতন্ত্রদের ভূমিকা কী হবে এ বিষয়ে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর একজন সদস্য জানান, জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্যদের স্বতন্ত্র হিসেবে ভূমিকা রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা দেওয়ার সম্ভাবনা বেশি। এ ছাড়া স্বতন্ত্র সংসদ সদস্যরা যে ১০টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দিতে পারবেন, সেগুলোতেও আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার নির্দেশনা দিতে পারেন শেখ হাসিনা।

রাজশাহী-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শফিকুর রহমান বাদশা বলেন, ‘প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন আমার কাছে সেটাই শিরোধার্য।

ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘আমি আওয়ামী লীগ করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দেবেন, সেটাই আমি পালন করব। তাঁর নির্দেশনার অপেক্ষায় আছি।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে ৬২ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। তাঁদের তিনজন ছাড়া সবাই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত। এবারের সংসদে আওয়ামী লীগের পরে দ্বিতীয় সর্বোচ্চ আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্ররা। ৩০ জানুয়ারি সংসদের অধিবেশন বসতে যাচ্ছে। ওই সংসদ সদস্যরা সংসদে আওয়ামী লীগে যোগ দেবেন নাকি স্বতন্ত্র হিসেবে ভূমিকা রাখবেন তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল রয়েছে।

আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এ বিষয়টি চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে আজ রোববার বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ০৩:০৮:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪